আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকা থেকে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবজাতকটিকে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে নবজাতকটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর নবজাতক শিশুকে উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। আমরা ওই নারীর পিতা-মাতাকে খবর দিয়েছি। তারা এলে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

আপডেট সময়: ০২:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫