সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। একই সঙ্গে পূজার আয়োজন নির্বিঘ্ন করতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় সৈয়দ ইফতেখার আলী বলেন, শুক্রবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার বন্দনা। ধর্মীয় উৎসব সব সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে এটি ঐতিহাসিক সত্য।
তিনি আরও বলেন, এই উৎসবের শুভক্ষণে সনাতন ধর্মাবলম্বী সব ভাই-বোনকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।
সাতক্ষীরা জেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বিনীত আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, সবাই মিলে এই উৎসবের আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
রিপোর্টার 














