বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মাসুদুল আলমের পিতা শেখ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ আবুল হোসেন মারা যান।
এক শোকবার্তায় নাসিম ফারুক খান মিঠু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মরহুমের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
রিপোর্টার 









