আজ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ নেতার স্বতন্ত্র মনোনয়ন জমা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা সরদার মুজিব।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

সরদার মুজিব আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। অতীতেও তিনি একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

সরদার মুজিবের দাবি, তার প্রস্তাবক লুৎফুলকে কলারোয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি প্রস্তাবকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট নয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘লুৎফুল একটি নাশকতা মামলার তদন্তাধীন আসামি। মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মনোনয়ন জমা সংক্রান্ত বিষয়ে জেলা নির্বাচন অফিস জানায়, ‘মুজিবুর রহমান’ নামে একজনের মনোনয়নপত্র জমা পড়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, অন্য ব্যক্তির মাধ্যমে মনোনয়ন জমা দেওয়ায় তাৎক্ষণিকভাবে প্রার্থীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ নেতার স্বতন্ত্র মনোনয়ন জমা

আপডেট সময়: ০৪:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫