আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

নির্বাচনকে ঘিরে মাঠে সাতক্ষীরার নতুন এসপি: কলারোয়া থানা পরিদর্শন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম কলারোয়া থানা ও সরশকাটি পুলিশ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ পরিদর্শনকালে তাকে কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে এসপি আরেফিন জুয়েল থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্ব পালনে করণীয় বিষয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরে এসপি বলেন, “এই নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। আর এ নির্বাচনকে নিরাপদ পরিবেশে সম্পন্ন করার কেন্দ্রে থাকবে বাংলাদেশ পুলিশ।”

তিনি আরও বলেন, জনবান্ধব পুলিশিং জোরদার, মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে। জনগণের সেবক হিসেবে কাজ করার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

নির্বাচনকে ঘিরে মাঠে সাতক্ষীরার নতুন এসপি: কলারোয়া থানা পরিদর্শন

আপডেট সময়: ০৪:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫