আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

ফুটপাত দখল ও নোংরা পরিবেশে সুলতানপুর বড় বাজারে ভোগান্তি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
 শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় ফুটপাত দখল করে হাস-মুরগির দোকান বসানোর অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তবে মসলা ভান্ডার এলাকার জন্য নতুন মার্কেট নির্মাণ করা হলেও সেখানে দোকান নিতে অনেক ব্যবসায়ীর অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মসলা ভান্ডার দোকানের সামনে ফুটপাত দখল করে হাস-মুরগির দোকান বসানো হয়েছে। নতুন মার্কেট নির্মাণ করে দোকান বরাদ্দ দেওয়া হলেও সেখানে না গিয়ে দোকানের সামনের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পরিবেশ নষ্ট হচ্ছে।
দোকান থেকে নির্গত হাস-মুরগির পায়খানা ও ময়লায় রাস্তাটি অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক-মুখ চেপে এমনকি কাপড় উঁচু করে কোনো রকমে চলাচল করতে হচ্ছে। এতে বাজারে আসা সাধারণ মানুষ ও ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এছাড়া রাস্তার উপর দোকান বসানোর কারণে আশপাশের অন্যান্য দোকান মালিকরাও ক্ষতির মুখে পড়ছেন বলে জানা গেছে। এতে ক্রেতাদের দোকানে প্রবেশে সমস্যা হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফুটপাত ও রাস্তার উপর এভাবে দোকান বসানোর কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে অনেক ক্রেতা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এদিকে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে শনিবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সুলতানপুর বড় বাজার এলাকায় বর্জ্য অপসারণ, পিলখানা অপসারণ, প্রাণসায়ের খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, মাছ বাজারের ব্রিজ, পাকাপোল ব্রিজ, রাধানগর সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক ও থানা মসজিদ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে বাজার এলাকার পরিবেশ ও জনচলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পৌরসভার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় দোকান মালিকরা।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

ফুটপাত দখল ও নোংরা পরিবেশে সুলতানপুর বড় বাজারে ভোগান্তি

আপডেট সময়: ০৬:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬