আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সাতক্ষীরায় স্টাফের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সুষ্ঠু পরিবেশে সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ)-এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন স্টাফের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ, স্টাফ সাতক্ষীরার সহ-সভাপতি মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্টাফ সূত্রে জানা যায়, চলতি বছর সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় কেজি ওয়ান থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০০ জন এবং শ্যামনগর উপজেলায় প্রায় ১ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে ২০০২ সাল থেকে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সাতক্ষীরায় স্টাফের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫