আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক দুই নেতা বিএনপিতে যোগদান

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক দুই নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।
তারা হলেন, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলাম এবং দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক ও সাবেক চেয়ারম্যান এস এ এম জমির উদ্দিন গাজী।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলেল তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
এদিন রাত ১০ টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, আলহাজ্ব মোঃ ওয়াহিদুল ইসলাম আওয়ামী লীগের সকল পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন। একই সময়ে পৃথকভাবে এস. এ. এম জমির উদ্দিন গাজীও বিএনপিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক দুই নেতা বিএনপিতে যোগদান

আপডেট সময়: ০৫:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬