আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

তারুণ্যের উৎসবে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে উদযাপন করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান সহ বিভিন্ন পযার্য়ের কর্মকর্তারা।
ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় ও নারিকেলতলা মোড় অতিক্রম করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পুরো পথে দর্শক ও পথচারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রত্যয়ে আয়োজিত মিনি ম্যারাথনে প্রতিযোগিতার পাশাপাশি ছিল তারুণ্যের শারীরিক সক্ষমতা ও ইতিবাচক জীবনচর্চার বার্তা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন উর্মি, দ্বিতীয় হন রত্না এবং তৃতীয় স্থান অর্জন করেন শান্তা।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভা, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, এমন আয়োজন তরুণ সমাজকে সুস্থ ও সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

তারুণ্যের উৎসবে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন

আপডেট সময়: ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬