আজ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

বাড়ির পাশের জলাশয়ে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) উপজেলার রমজাননগর ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের আলম গাজীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে নাহিদ পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের একটি জলাশয়ের পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ টের না পাওয়ায় সে দীর্ঘ সময় পানিতে পড়ে থাকে।
একপর্যায়ে পরিবারের সদস্যরা নাহিদকে বাড়ির আশপাশে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শিশুটির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

বাড়ির পাশের জলাশয়ে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময়: ১২:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬