আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বাড়ছে অবৈধ মাছ শিকার: নৌকা জব্দ, জেলে আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৪৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকার বেড়ে যাওয়ায় টহল কার্যক্রম আরও কঠোর করেছে বন বিভাগ। জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সাতক্ষীরা স্মার্ট টহল টিম–০১ পুষ্প কাঠি অভয়ারণ্য কেন্দ্রের পাকড়াতলীর খালে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ৫টি চরপাটা নৌকা জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।
এরআগে, ১০ ডিসেম্বর আরও দুটি নৌকা ও তিনজন জেলেকে আটক করে বন বিভাগ। রোববার (৮ ডিসেম্বর) ভোরে সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) ফজলুল হকের নেতৃত্বে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি ট্রলার, বেহেন্দি জাল, আহরিত মাছসহ আনুষঙ্গিক মালামাল জব্দ এবং ৭ জন জেলেকে আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক ঢাকা পোস্টকে বলেন, সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, “জেলেদের নিরাপত্তা নিশ্চিত করে নিয়ম মেনে মাছ ধরতে উৎসাহিত করা হচ্ছে। নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বন বিভাগ জানায়, অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ রোধে স্মার্ট টহল, নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বাড়ছে অবৈধ মাছ শিকার: নৌকা জব্দ, জেলে আটক

আপডেট সময়: ০৭:৪৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫