আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী ‘প্রতিবন্ধিতা উত্তরণ মেলা’র সমাপন ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)–এর পিএসিই প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। তিনি মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিভিন্ন পণ্যের ১৫টি স্টল পরিদর্শন করেন, অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) বিতরণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নমূলক কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আজ তাদের কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিয়েছে। উন্নয়নের প্রতিটি ধাপে তাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিআরআরএ’র সিইও রওনক হাসান, টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস, ম্যানেজার শামিম আহমেদ, প্রকল্প সমন্বয়কারী জি.এম. নুরুন্নবী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারী, অভিভাবক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেলাটি মিলনমেলায় পরিণত হয়।

এই আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, অধিকার নিশ্চিতকরণ, সমাজে গ্রহণযোগ্যতা ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

আপডেট সময়: ০৪:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫