আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

তিন খুনের পর পালিয়ে ছিলেন, শেষ রক্ষা হলো না রফিকের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

খুলনার সোনাডাঙা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮) অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। শ্বাশুড়ি ও দুই সন্তান হত্যার ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি হিসেবে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৬ সদর কোম্পানি ও র‌্যাব-৮-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ মে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রফিকুল ইসলাম হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানার বাসিন্দা। র‌্যাব জানায়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রফিক হাওলাদারকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

তিন খুনের পর পালিয়ে ছিলেন, শেষ রক্ষা হলো না রফিকের

আপডেট সময়: ১০:০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬