আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

এমপি না হলেও দরমুজখালী–বসন্তপুর কার্পেটিং রাস্তা নির্মাণের ওয়াদা কাজী আলাউদ্দিনের

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল ও মৌখালী এলাকায় আজও পর্যন্ত তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি এমপি না হলেও দরমুজখালী থেকে বসন্তপুর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ করা হবে।”
শনিবার (২৯ নভেম্বর) রাতে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে কালিগঞ্জ উপজেলাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে চাই। একটি দল ধর্মকে পুঁজি করে ভোট চাইবে, কিন্তু আমি এলাকার সন্তান— আমার কাছে যেতে কোন দালাল ধরতে হবে না। দিন-রাত ২৪ ঘন্টা আমার দরজা সবার জন্য খোলা থাকবে।
সাবেক এমপি আরও বলেন, “আমি নির্বাচিত হলে আপনারা সরাসরি আমার কাছে গিয়ে এলাকার সমস্যা তুলে ধরবেন, আমি সমাধানের চেষ্টা করব।  কালিগঞ্জের উন্নয়নে অতীতে অনেক ভূমিকা রেখেছি। ২০০১ সালে সংসদ সদস্য থাকা কালে উপজেলার প্রতিটি মন্দির, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানসহ ভবন নির্মাণে সহায়তা করেছি। এই অবহেলিত এলাকার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে আমি থাকবো।
ড্যামরাইল সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভগেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম , ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আল-মাহমুদ ছট্টু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি  হাসানুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান,  প্রশান্ত হালদার বাবু, সাবেক মেম্বার মো. রফিকুল ইসলাম,  শেখ আব্দুল করিম, ভগেন্দ্র নাথ বর্মন প্রমুখ। সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান কাজী আলাউদ্দিন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

এমপি না হলেও দরমুজখালী–বসন্তপুর কার্পেটিং রাস্তা নির্মাণের ওয়াদা কাজী আলাউদ্দিনের

আপডেট সময়: ০৬:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫