আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

আশাশুনিতে প্রাইভেট কার-ইজিবাইক সংঘর্ষে আহত ৪

আশাশুনি উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় একটি যাত্রীবাহী ইজিবাইক দুর্ঘটনায় পড়েছে। এতে ইজিবাইক চালকসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার কোদন্ডা কেরানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, যাত্রীবাহী একটি ইজিবাইক শ্রীউলার দিকে যাচ্ছিল। পথে কেরানী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মন্ডল জানান, আহতদের মধ্যে প্রাইভেট কারের চালক শ্রীউলা গ্রামের ফরহাদ সরদার, হামিদা বেগম এবং কালিগঞ্জ উপজেলার আশরাফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করা হয়েছে। এছাড়া কলিমাখালী গ্রামের সাঈদ সরদার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঢাকা মেট্রো-গ-২৫-৯১২৯ নম্বরের কালো রঙের মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

আশাশুনিতে প্রাইভেট কার-ইজিবাইক সংঘর্ষে আহত ৪

আপডেট সময়: ০৩:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬