আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের সব মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিএনপি জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিদের দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তারা মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছে।

গত ১৩ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে।

চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে চিকিৎসার সঙ্গে যুক্ত হচ্ছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তিনি লন্ডন ত্যাগ করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া

আপডেট সময়: ০৬:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫