আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে সংলাপ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সেবা নিশ্চিতকরণের বিষয়ে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে। সংলাপে “ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ধারণা দেন সংস্থার উপদেষ্টা দিলিপ দাস। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার মনিশংকর হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট, বাল্যবিবাহের ঝুঁকি, ভাতা প্রদান প্রক্রিয়ার জটিলতা ও কাটছাঁটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব ভাতা সহজে, স্বচ্ছভাবে এবং যোগ্য উপকারভোগীদের নিকট পৌঁছাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে সংলাপ

আপডেট সময়: ১১:৪৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫