আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:১৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী মো. রফিক ওরফে রাফি (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিক বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামে দু’জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, হত্যার কারণ স্পষ্ট নয়। তবে পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

আপডেট সময়: ০৬:১৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫