আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
কোন কোন দেশকে তিনি এ তালিকায় রেখেছেন, তা পরিষ্কার করেননি

‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশকে তিনি এ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, তা স্পষ্ট করেননি।

বুধবার ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার ঘটনার পরদিন বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা “সম্পূর্ণ পুনরুদ্ধারের” সুযোগ করে দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন বন্ধ করা হবে।

ট্রাম্প আরও জানান, তাঁর পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের সময় দেওয়া “লাখ লাখ” অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের জন্য “প্রকৃত সম্পদ নন” এমন বিদেশিদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।

এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের ইস্যুকৃত গ্রিনকার্ড পুনর্মূল্যায়ন করা হবে। ইউএসসিআইএসের প্রধান জোসেফ এডলো বলেন, ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা দেশগুলোর গ্রিনকার্ডধারীদের নথিপত্র কঠোরভাবে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন

কোন কোন দেশকে তিনি এ তালিকায় রেখেছেন, তা পরিষ্কার করেননি

‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময়: ০৩:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫