আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও তল্লাশি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১১:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে এ ঘটনার পরপরই সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এমনকি কৃষিকাজের উদ্দেশ্যেও কারো প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল বাড়িয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও ব্যক্তির তল্লাশি চালানো হচ্ছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার পর হামলাকারীরা যেন সীমান্ত কিংবা শহর পথে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরা বর্ডারে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হুসাইন।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাতক্ষীরা বর্ডার দিয়ে, বিশেষ করে বর্ডারের ঘাট ও ঝুঁকিপূর্ণ প্রবেশদ্বার দিয়ে কোনভাবেই খুনি পাগলী না যেতে পারে। দ্রুত বর্ডার সিল ও কঠোর চেকপোস্ট ব্যবস্থা নিশ্চিত করা দরকার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরও উল্লেখ করেন, “খুলনায় এনসিপি নেতার ওপর গুলিবর্ষণের আসামি কোনমতেই যেন বর্ডার অথবা শহর থেকে পালিয়ে না যেতে পারে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও তল্লাশি

আপডেট সময়: ১১:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫