আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সুন্দরবনে ডাকাত দমন থেকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান: কোস্ট গার্ড পশ্চিম জোনের ব্যাপক সাফল্য

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, জলদস্যু ও বনদস্যু নির্মূল এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চল, মোংলা বন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযানে কোস্ট গার্ড পশ্চিম জোন ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম, ৪৪৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এ সময় ডাকাতদের জিম্মিদশা থেকে ৫২ জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়। অভিযানে আটক ৪৯ জন ডাকাতকে পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই সময়ে মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৬৭৪ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ১ হাজার ২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। এসব ঘটনায় ৫১ জন মাদক কারবারিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৮২৪ কেজি হরিণের মাংস, হরিণের বিভিন্ন অঙ্গ ও ৬০০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। এ সময় ২৯ জন হরিণ শিকারিকে আটক করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৪০০ পিসের বেশি গেওয়া ও গড়ান কাঠ, ২টি তক্ষক, ৬২টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং ৩ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযানে প্রায় ১ হাজার ৪৭৩ কোটি টাকা মূল্যের ১২ কোটির বেশি মিটার অবৈধ জাল এবং প্রায় ১২০ কোটি টাকা মূল্যের রেণুপোনা ও ১৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।

মানবিক সহায়তার অংশ হিসেবে চলতি বছরে কোস্ট গার্ড পশ্চিম জোন উপকূলীয় অঞ্চলের ২ হাজারের বেশি দুস্থ, অসহায় ও শিশুকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। পাশাপাশি কোস্ট গার্ড পশ্চিম জোন পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ৫০০ জনের বেশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জনসচেতনতামূলক কার্যক্রমের আওতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, জেলে, মাঝি ও সাধারণ জনগণের অংশগ্রহণে পরিবেশ ও বন সংরক্ষণ, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, অগ্নি নির্বাপণ, দেশপ্রেম জাগ্রতকরণ এবং মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোস্ট গার্ড পশ্চিম জোন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকায় গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহসহ কোস্ট গার্ড সদস্যদের নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জনগণের নিরাপত্তা এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়।

এছাড়াও রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সফরকালীন সময়ে নৌপথে নিরাপত্তা প্রদান করছে কোস্ট গার্ড। সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটকবাহী নৌযানে লাইফ জ্যাকেট ব্যবহার এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে, যার ফলে নৌপথে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

আইন-শৃঙ্খলা রক্ষা ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বন বিভাগ, মৎস্য অধিদপ্তরসহ অন্যান্য মেরিটাইম সংস্থার সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রেখেছে। কোস্ট গার্ড পশ্চিম জোন ভবিষ্যতেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জান-মাল রক্ষা, বন্দর নিরাপত্তা, বনজ সম্পদ সংরক্ষণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সুন্দরবনে ডাকাত দমন থেকে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান: কোস্ট গার্ড পশ্চিম জোনের ব্যাপক সাফল্য

আপডেট সময়: ০২:৪৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫