আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

চুয়াডাঙ্গায় তিন ওসির বদলি: সদর-আলমডাঙ্গা থেকে সাতক্ষীরায়, দামুড়হুদা থেকে মেহেরপুরে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের তিনজন অফিসার ইনচার্জ (ওসি) বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে তাঁদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বদলির আদেশ অনুযায়ী—মোঃ খালেদুর রহমান, ওসি, চুয়াডাঙ্গা সদর থানা থেকে শ্যামনগর থানায় ও মোঃ মাসুদুর রহমান, পিপিএম-সেবা, ওসি, আলমডাঙ্গা থানা থেকে জেলা সাতক্ষীরা সদর থানা এবং মোঃ  হুমায়ুন কবির, ওসি, দামুড়হুদা মডেল থানা থেকে জেলা পুলিশ, মেহেরপুর।

বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “বিদায়ী কর্মকর্তারা এক বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান; সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। অনুষ্ঠানটি শেষ হয় পারস্পরিক শুভকামনা ও ভবিষ্যৎ সাফল্যের কামনার মধ্য দিয়ে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

চুয়াডাঙ্গায় তিন ওসির বদলি: সদর-আলমডাঙ্গা থেকে সাতক্ষীরায়, দামুড়হুদা থেকে মেহেরপুরে

আপডেট সময়: ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫