আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন কীভাবে দেশ ও সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, পিপিএম।

এছাড়া বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মো. আল মামুন, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সভাপতি আব্দুল মুকিত, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময়: ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬