আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকালে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে খবর পেয়ে সাতক্ষীরা সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে শিমুকে তার নিজ ঘরের বিছানার ওপর উপুড় হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, বুধবার (৩ জুন) সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৯:০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬