আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

সাতক্ষীরায় সদর থানা পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর থানা পুলিশ মাদকদ্রব্যবিরোধী অভিযান ও মামলার গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল (FAIRDYL Cough Syrup) ১৪ বোতলসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৮ জানুয়ারি) সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ সাইদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ রাসেল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মিলন হোসেন (২৫), পিতা: মোঃ মজিদ বিশ্বাস, সাং: রামচন্দ্রপুর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা এবং আলম, পিতা: আবু সুফিয়ান, সাং: তুজলপুর, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন

সাতক্ষীরায় সদর থানা পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময়: ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬