আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

সাতক্ষীরায় ঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৩

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার খানপুর (পশ্চিমপাড়া) এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরে ঢুকে হামলা, মারধর, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী মোছাঃ শামছুন নাহার (৬০) সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি খানপুর (পশ্চিমপাড়া) এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার নুরুজ্জামান (৫০), ওহিদুজ্জামান (৩০), কামরুজ্জামান (৪৭), ফাহিম হোসেন (১৯) ও আল মামুন হোসেন (২৬) এর সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জেরে গত ১১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা লোহার শাবল, রামদা, কুড়াল ও হাতুড়ি নিয়ে দলবদ্ধভাবে তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে।
এ সময় বাধা দিতে গেলে শামছুন নাহারের নাতি ইয়াছিন (১৮)কে মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, নুরুজ্জামান শাবল দিয়ে তার ডান চোখের পাশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে তাকে রক্ষা করতে গেলে শামছুন নাহারের মেয়ে লতিফা পারভীন (৪০)কেও হাতুড়ি দিয়ে মারধর করা হয়। এছাড়া ছেলে হাবিবুল্লাহ (৩৫)কে মারধর করে চোয়ালে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা ঘরে ঢুকে ড্রয়ারে রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এছাড়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার এক জোড়া সোনার চুড়ি, ১ লাখ ২৫ হাজার টাকার একটি সোনার চেইন ও ৮৫ হাজার টাকার এক জোড়া সোনার কানের দুল নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। হামলাকারীরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় ময়না খাতুন ও সাইফুল্লাহসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী শামছুন নাহার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

সাতক্ষীরায় ঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৩

আপডেট সময়: ০৫:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬