আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে নির্বাচনী রাজনীতি ক্রমেই জমে উঠছে। গ্রাম থেকে শহর, হাটবাজার থেকে পাড়া-মহল্লা- সর্বত্রই ভোটের হিসাব-নিকাশ আর রাজনৈতিক আলোচনা চলছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ায় সুযোগ না থাকায় এই আসনে মূল প্রতিযোগিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। তবে দিন যতই এগিয়ে আসছে বিএনপির ধানের শীষ প্রতীককে ঘিরে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তারা দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে যোগাযোগ এবং অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছেন। কর্মসংস্থানের অভাব, জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুর্বলতা— এসব বিষয় ভোটারদের আলোচনার কেন্দ্রে রয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। গত ২৮ ডিসেম্বর তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীককে ঘিরে যে আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার উপস্থিতি ও নির্বাচনকালীন পরিবেশই শেষ পর্যন্ত এই আসনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সাতক্ষীরা-২ আসনের ভোটের রাজনীতি জেলার রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন

সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ

আপডেট সময়: ০৭:১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬