আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

প্রার্থিতা ফিরে পেতে সুপ্রিম কোর্টের সামনে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্র ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করেছেন দিনাজপুরের বাসিন্দা মো. আবদুল্লাহ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তিনি একক মানববন্ধন করেন।

মো. আবদুল্লাহ বলেন, মৌলিক অধিকার ফেরতের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এসেছি। সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে স্বতন্ত্র প্রার্থীর কন্ঠরোধকারী এক শতাংশ (১%) ভোটারের সমর্থন একটি ফ্যাসিবাদী আইন। ২০১১ সালে সংশোধিত এই ফ্যাসিবাদী আইনের বিলোপ চাই। বাতিল হওয়া সব স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা ফেরত চাই। শুধু ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকার কারণে প্রার্থিতা বাতিল হওয়া মেনে নেওয়া যায় না। এই বিধান বাতিলের জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করছি।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। কিন্তু ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

প্রার্থিতা ফিরে পেতে সুপ্রিম কোর্টের সামনে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন

আপডেট সময়: ০৯:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬