আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

নির্বাচনকালীন সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বিগত ১৫ বছর দেশে কোনো নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন না হওয়ায় জাতি বর্তমানে এক কঠিন সময় বা ‘পুলসিরাত’ অতিক্রম করছে। এ পরিস্থিতিতে নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীতে পিআইবি’র কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক ওয়াসিফ বলেন, একটি ভুল তথ্য কিংবা অসতর্ক প্রতিবেদন বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।
বর্তমান সরকারকে ‘জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ফসল’ উল্লেখ করে ফারুক ওয়াসিফ বলেন, এ সরকার কেবল একটি নির্বাচন আয়োজন করে বিদায় নেওয়ার জন্য গঠিত কোনো সাধারণ তত্ত্বাবধায়ক সরকার নয়। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করাই এই সরকারের মূল দায়িত্ব।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কাজী জেবেল এবং দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।
এ সময় পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান, ডিবিসি নিউজের এম. বেলাল হোসেন, এখন টিভির আহসান রাজিব, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল সহ সাতক্ষীরার কর্মরত ২৪ জন সাংবাদিক অংশ নেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

নির্বাচনকালীন সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের

আপডেট সময়: ০৫:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬