আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সাতক্ষীরায় পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও কফ সিরাপ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল মাদকদ্রব্য উইনসারেক্স কফ সিরাপ ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীর, যুব প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্প, তালতলা, সাতক্ষীরা অস্থায়ী ক্যাম্পের একটি দল অংশ নেয়। অভিযানের অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট রাদীদ রায়হান। অভিযানে আরও ছিলেন এসআই (নিঃ) মো. ফারুক আলী মণ্ডল, এএসআই (নিঃ) মানবেন্দ্র বিশ্বাস, কনস্টেবল মো. তকিদুর রহমান (১২২১), মো. বিপুল হোসেন (৬৬৩) এবং ড্রাইভার কনস্টেবল মো. বাচ্চু মোল্লা (৩৫২)।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল কাদের গাজী (৪৭), পিতা: কেরামত গাজী, মো. বিপ্লব হোসেন গাজী (৪৩), পিতা: মো. আবুল হোসেন, মো. জিয়াউর রহমান (৩০), পিতা: মো. মুজিবর রহমান। তাদের সবার বাড়ি সাতক্ষীরা সদর থানাধীন মাটিয়াডাঙ্গা এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ বোতল উইনসারেক্স কফ সিরাপ (১০০ মিলি) এবং ৩৬ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সাতক্ষীরায় পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও কফ সিরাপ

আপডেট সময়: ০৭:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬