আজ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

বেলাবোতে ‘ব্যাক টু স্কুল ক্যাম্পেইন’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিনিধি : নরসিংদী জেলার বেলাবো উপজেলায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর আয়োজনে, গণসাক্ষরতা অভিযানের সহায়তায় এবং মালালা ফান্ডের অর্থায়নে ‘ব্যাক টু স্কুল ক্যাম্পেইন–২০২৬’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২০ ও ২১ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ধুকুন্দি উচ্চ বিদ্যালয় ও বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ও একাউন্টেন্ট আবদুল মজিদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, এম. এ. সালাম পাঠান,  ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমির হোসেন এবং বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মো. আবু বাছেত ভূঁইয়া।
পরদিন ২১ জানুয়ারি ২০২৬, হাড়িসাংগান উচ্চ বিদ্যালয় ও চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের মাসুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কামাল হোসেন
উভয় দিনের কর্মসূচিতে সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা, শিক্ষার হার বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

বেলাবোতে ‘ব্যাক টু স্কুল ক্যাম্পেইন’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আপডেট সময়: ০৯:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬