আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

ধানের শীষ বিজয়ী হলে ছয় মাসে সুন্দরবন দস্যুমুক্ত করার ঘোষণা ড. মনিরুজ্জামানের

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেছেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ছয় মাসের মধ্যেই চিরুনি অভিযানের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গাবুরা ইউনিয়নের লক্ষীখালী মাদ্রাসার মাঠে গাবুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ড. মনিরুজ্জামান বলেন, সুন্দরবনকেন্দ্রিক এলাকায় জলদস্যু ও বনদস্যু বর্তমানে অন্যতম বড় সমস্যা। এ ছাড়া বন বিভাগ ও পুলিশের কিছু অসাধু সদস্য অর্থের বিনিময়ে দস্যুদের সহায়তা করছে এমন অভিযোগ রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সৎভাবে দায়িত্ব পালন করবে তারাই এলাকায় থাকবে, আর যারা জেলে ও বাউলদের জিম্মি করে অর্থ আদায়, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকবে, তাদের শ্যামনগরে কাজ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আপনারা যারা নির্যাতনের শিকার হচ্ছেন, যারা জোর করে অর্থ দিতে বাধ্য হচ্ছেন তাদের তালিকা তৈরি করুন। ১২ তারিখ সন্ধ্যায় যদি আমি নির্বাচিত হই, তাহলে ১৩, ১৪ ও ১৫ তারিখ আপনাদের মাটিতে আপনাদের সঙ্গেই আমি দেখা করবো।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি প্রার্থী বলেন, গাবুরা ও পদ্মপুকুরে কলেজ স্থাপন, বড় খেলার মাঠ নির্মাণ এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা তার অন্যতম অগ্রাধিকার। সুন্দরবনকে কেন্দ্র করে হোটেল-রিসোর্ট, কর্মসংস্থান সৃষ্টি, সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
জনসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

ধানের শীষ বিজয়ী হলে ছয় মাসে সুন্দরবন দস্যুমুক্ত করার ঘোষণা ড. মনিরুজ্জামানের

আপডেট সময়: ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬