আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়ার সুযোগ নেই- জনসভায় আলহাজ্ব আব্দুর রউফ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, আমল ঠিক না থাকলে বেহেস্তে যাওয়ার কোনো সুযোগ নেই। বেহেস্ত, দোজখ ও দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ। কোনো মানুষকে আল্লাহ এই ক্ষমতা দেননি।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ যেই আমল করবে আল্লাহ সেই আমলের ডাকই শুনবেন। একমাত্র আমাদের জন্য সুপারিশ করবেন হযরত মুহাম্মদ (সা.)। কেয়ামতের দিন সবাই বলবে—ইয়া নাফসি, ইয়া নাফসি। সেখানে কোনো রাজনৈতিক প্রতীক কাজে আসবে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়ার কোনো সুযোগ নেই।

জনসভায় তিনি আরও বলেন, বোকা মহিলা ছাড়া দাঁড়িপাল্লায় কেউ ভোট দেবে না। শুধুমাত্র নারীদেরই দাঁড়িপাল্লার পক্ষে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, কোনো পুরুষ মানুষ নেই।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। প্রতিটি নাগরিকের সেবা নিশ্চিত করা হবে। ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দেশকে স্থিতিশীল রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

কুলিয়া বাজারে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী।

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, সাবেক যুবদল নেতা হাবিবুল ইসলাম মন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়ামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়ার সুযোগ নেই- জনসভায় আলহাজ্ব আব্দুর রউফ

আপডেট সময়: ০৬:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬