আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে লাবসা ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোট গ্রহণের দিন নয়, এটি জনগণের উন্নয়ন ও ভাগ্য নির্ধারণের দিন। সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের গণজোয়ার বইছে। এই গণজোয়ার ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী গুপ্ত সংগঠন ধানের শীষের গণজোয়ার দেখে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ভোটে জেতার পাঁয়তারা করছে। জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে কারণেই সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আব্দুর রউফ বলেন, সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, জেলার প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ, বন্ধ টেক্সটাইল মিল চালু, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, ডা. শহিদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলীসহ আরও অনেকে।
জনসভায় বক্তব্যে মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আমার প্রিয় লাবসা ইউনিয়নবাসী আমাকে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি ৩৮ বছর আপনাদের পাশে ছিলাম। যদি কোনো ভুল করে থাকি, ক্ষমা করবেন। আপনাদের কাছে একটাই দাবি—১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন।
ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আয়োজিত এই জনসভায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে লাবসা ইউনিয়ন মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে

আপডেট সময়: ০৪:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬