আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (২০) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা আশানুরূপ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
আমেনার বান্ধবী সাদিয়া সুলতানা বলেন, সকালে শুনলাম রাতে ওর পেটে ব্যথা করছিল। ঠিকমতো খাওয়া-দাওয়া করত না, এজন্য ওর আম্মু বকাবকি করেছে। আবার পরীক্ষা ভালো হয়নি বলেও বকাবকি করেছে। এরপর দুপুরে শুনি ও মারা গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তার মা আয়সা খাতুন। তিনি বলেন, মৃত্যুর কোনো কারণ পাইনি। যদি আমার সঙ্গে কিছু বলত তাহলে বুঝতে পারতাম। পরীক্ষা দিয়ে ভালোভাবেই বাসায় এসেছে। রাতে সেহরি করেছে, নামাজ পড়েছে। আমি নতুন বাসার কাজ দেখতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ।
মেয়েকে বকাবকি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ওর সঙ্গে আমার কোনো গণ্ডগোল হয়নি। আমার মেয়ের আগে দুইবার বিয়ে হয়েছিল। ওর দুই বাবা কেউ ওর সঙ্গে খারাপ আচরণ করত না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

আপডেট সময়: ০৩:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬