আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে, শ্যামনগর-কালিগঞ্জে উৎসবের আমেজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন নির্বাচিত হওয়ায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আমিনুর রহমান আমিন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠার স্বীকৃতি হিসেবে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন।

আমিনুর রহমান আমিনের এই পদপ্রাপ্তির খবরে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়েছে।
স্থানীয়রা জানান, আমিনুর রহমান আমিন সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার পাশাপাশি তিনি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এদিকে তাঁর এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আংগুর, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইউম আবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী, যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শেখ বাবলুর রহমান, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারি-সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আমিনুর রহমান আমিনের অন্তর্ভুক্তির ফলে সাতক্ষীরা-৪ আসন তথা শ্যামনগর-কালিগঞ্জ অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। একই সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
আমিনুর রহমান আমিনের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে, শ্যামনগর-কালিগঞ্জে উৎসবের আমেজ

আপডেট সময়: ০৫:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬