আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না। সোমবার (২২ জুন) সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। ওই প্রশাসক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন এবং মাজার এলাকায় মাদক বন্ধের কথা বলেছিলেন। সরকারের ভেতরে একটি সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এটি বিপুল অর্থের নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, সমাজকে অস্থিতিশীল রাখার জন্য মাদককে ব্যবহার করা হয়। তার ভাষায়, মাদকাসক্তরা অনেক সময় প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়, যার ফলে সামাজিক অবক্ষয় বাড়ে। তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে লক্ষ লক্ষ শিক্ষার্থী যুক্ত রয়েছে এবং কোটি কোটি শিক্ষার্থী সংগঠন থেকে বিদায় নিয়েছে। এই সমাজব্যবস্থায় সবচেয়ে আদর্শবান, সবচেয়ে সুশৃঙ্খল ও সুষম বিকশিত মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে ছাত্রশিবির। তিনি বলেন, এ কারণেই সংগঠনটির প্রতি বিভিন্ন মহলের বিরোধিতা রয়েছে।

সাদ্দাম সরকারের উদ্দেশে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার ও প্রতিকার নিশ্চিত করা হচ্ছে না। তিনি বলেন, সরকারি হিসাবে গত ১০০ দিনে ৬০৫ জন এবং বেসরকারি হিসাবে ৯১১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব ঘটনার কোনো কার্যকর বিচার হচ্ছে না।

তিনি বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। যদি সহযোগিতা ভালো না লাগে, তাহলে যে ভাষা ভালো লাগে আমরা সেটাই করবো। সময় থাকতে ভালো হয়ে যান, ভদ্র হোন, দেশ সুন্দরভাবে পরিচালনা করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। না হলে গদি টিকিয়ে রাখা সহজ হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জিয়াউর রহমান ফাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

আপডেট সময়: ১০:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬