সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন— মো. রানা (২২), পিতা: মো. লিয়াকত আলী, গ্রাম: পলাশপোল; মো. সাকিব (২৩), পিতা: মো. শাহজাহান, গ্রাম: পলাশপোল; মো. রহমত (৩৩), পিতা: মো. জাহাঙ্গীর আলম, গ্রাম: কুখরালী ইটাগাছা; মো. রাকিব (২০), পিতা: মো. খলিলুর রহমান, গ্রাম: পলাশপোল; মো. সাকিব (২৪), পিতা: আশরাফুল ইসলাম, গ্রাম: পলাশপোল; মো. কবির (৫০), পিতা: ফজোর আলী সরকার, গ্রাম: পলাশপোল; মো. ফয়সাল (২৬), পিতা: লুৎফর রহমান, গ্রাম: পলাশপোল এবং মো. সোহাগ (২৭), পিতা: মো. ফারুক আহম্মেদ সাগর, গ্রাম: পলাশপোল। তাদের সবার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
চুরি মামলার পরিপ্রেক্ষিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার তাদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি 














