আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প প্রিয়তমা, তুমি কি হবে আমার জীবনের চিরচেনা ঠিকানা.? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

  • ইব্রাহিম খলিল
  • আপডেট সময়: ০৫:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহে সাতক্ষীরা সরকারি কলেজে ক্যাম্পেইন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের যুব বিভাগ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম।

কর্মসূচিতে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের তথ্য সংগ্রহ করা হয়, যাতে জরুরি সময়ে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা যায়।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের সাবেক যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, ডেপুটি যুব প্রধান-২ এসএম সাইফুল ইসলাম, সেবা ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইমুন হাসনাত সাকিব, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আসিফ হাসান, আইসিটি ও মিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান ও উপবিভাগীয় প্রধান পৃথা ও শরিফুল ইসলাম, তহবিল সংগ্রহ বিভাগের উপবিভাগীয় প্রধান এস এম সাজেদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. শামীম হোসেন, আরিফুল ইসলাম ও রাকিব হাসানসহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, জরুরি প্রয়োজনে নিরাপদ ও দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ানো জরুরি। তরুণদের রক্তদানে উৎসাহিত করা এবং তাদের মধ্যে মানবিক দায়িত্ববোধ তৈরি করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

আপডেট সময়: ০৫:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬