আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প প্রিয়তমা, তুমি কি হবে আমার জীবনের চিরচেনা ঠিকানা.? ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

  • ইব্রাহিম খলিল
  • আপডেট সময়: ০৩:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে সাতক্ষীরা সদর উপজেলার ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা সদরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারির আবাদ বাড়াতে পর্যায়ক্রমে উপজেলার ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরিষা চাষের জন্য কৃষক প্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং মুগ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রার ওঠানামা ও প্রতিকূল আবহাওয়া রবি মৌসুমের ফসল উৎপাদনে ঝুঁকি তৈরি করছে। উপকূলীয় সাতক্ষীরায় এর সঙ্গে যুক্ত হয়েছে মাটির লবণাক্ততা ও জলাবদ্ধতার মতো সমস্যা। ফলে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম ফসলের জাত নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারির আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। আবহাওয়া ও মাটির পরিস্থিতি বিবেচনায় কৃষকদের চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি আবাদ ও উৎপাদন বাড়বে বলে আশা করছি।
সাতক্ষীরা সদর উপজেলার কৃষক মিজানুর রহমান বলেন, উৎপাদন খরচ বাড়ায় বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের আর্থিক চাপ কিছুটা কমবে। তবে অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে থাকলেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের শুধু বীজ ও সার সরবরাহের পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষি পরামর্শ, উপযোগী জাত নির্বাচন এবং জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করা জরুরি। এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও রবি ফসলের উৎপাদন ধরে রাখা সম্ভব হবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

আপডেট সময়: ০৩:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬