আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সাতক্ষীরায় সাংবাদিকদের ‘জনস্বার্থে বলি, নির্ভয়ে নিরাপদে’ প্রশিক্ষণ কর্মশালা শুরু 

সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে ‘জনস্বার্থে বলি, নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) শহরতলীর মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে ইউরোপীয়ান কমিশনের অর্থায়নে এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর এফেকটিভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ (এফআরইইডি) প্রকল্পের সহযোগিতায় বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশ প্রশিক্ষণটির আয়োজন করে।

প্রশিক্ষণে জেলার স্থানীয় ও শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের নির্বাচিত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালার প্রথম দিনে জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়।

এতে সংবাদকর্মীদের শেখানো হয় জনস্বার্থ সাংবাদিকতার সবকিছুর কেন্দ্রে থাকে পাঠক বা সাধারণ জনগণ। এটি কেবল পাঠকের চাওয়ার বিষয় নয়, বরং জনগণের জন্য যা প্রয়োজন, তা প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের লক্ষ্য হলো এমন তথ্য তুলে ধরা যা সব মানুষের কাজে লাগবে, নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়।

প্রথম দিনের সেশনে সাংবাদিকদের জন্য আইনি করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী জনস্বার্থ সাংবাদিকতার বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন। আর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কর্মকর্তা ফাহাদ বিন সিদ্দিকী সাংবাদিকদের জন্য আইনি করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে নির্দেশনা দেন।

প্রশিক্ষণ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কর্মশালার মূল লক্ষ্য হলো সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করে জনস্বার্থে নির্ভরযোগ্য ও সত্য তথ্য পৌঁছে দেওয়া এবং জনগণকে ভুল তথ্য, গুজব ও অপতথ্য থেকে সচেতন করা।

প্রশিক্ষক নূর সিদ্দিকী বলেন, জনস্বার্থ সাংবাদিকতা হলো সেই সাংবাদিকতা যা সবকিছুর কেন্দ্রবিন্দুতে রাখে সাধারণ মানুষকে। এটি কেবল পাঠকের চাওয়া বিষয় প্রকাশ নয়, বরং জনগণের জন্য যা গুরুত্বপূর্ণ, তা সঠিকভাবে তুলে ধরা। একজন সাংবাদিকের মূল দায়িত্ব হলো এমন তথ্য প্রকাশ করা যা সব মানুষের কাজে লাগবে, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়। সঠিক তথ্যের মাধ্যমে জনগণ সচেতন হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই প্রশিক্ষণ আমাদের সেই দক্ষতা অর্জনে সাহায্য করবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সাতক্ষীরায় সাংবাদিকদের ‘জনস্বার্থে বলি, নির্ভয়ে নিরাপদে’ প্রশিক্ষণ কর্মশালা শুরু 

আপডেট সময়: ০১:৫২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫