আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ হাইকোর্টের আদেশে ফিরলেন প্রধান শিক্ষক, তার কক্ষে তালা কার নির্দেশে?

ধূলিহর ভূমি অফিসে জেলা প্রশাসকের হঠাৎ উপস্থিতি: সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন তিনি

সাতক্ষীরার ধূলিহর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি ভূমি অফিসে উপস্থিত হয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় ভূমি মালিকদের সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরিদর্শনের অংশ হিসেবে তিনি পাশের ধূলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুপারিঘাটা কমিউনিটি ক্লিনিকও ঘুরে দেখেন।

কমিউনিটি ক্লিনিক ভবনের পাশেই খাল থাকায় পুরো স্থাপনাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে পরিদর্শনে দেখা যায়। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্রুত গাইড ওয়াল নির্মাণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি

ধূলিহর ভূমি অফিসে জেলা প্রশাসকের হঠাৎ উপস্থিতি: সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন তিনি

আপডেট সময়: ০৫:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫