আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি—কুলতিয়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আ. রউফ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া ঘোষপাড়া কালী মন্দিরে অষ্ট প্রহর নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নিয়ে অসাম্প্রদায়িক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাপী ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “এই দেশ সকলের—এখানে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। সবাই এ দেশের সন্তান। সম্প্রীতির বন্ধন রক্ষা করাই আমাদের দায়।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় হিন্দুধর্মাবলম্বীসহ সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা ও অধিকারের বিষয়টি স্থান দিয়েছেন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে।”

তিনি উপস্থিত ভক্তবৃন্দ ও এলাকাবাসীকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো. নাসির উদ্দিন, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সরদার, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী খান, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, ফারুক হোসেন মিঠু, আলহাজ্ব কবির আহমেদ, সাবেক ইউপি সদস্য মহাদেব ঘোষ, শাহাজান, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকন, কুলতিয়া কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ও কোষাধ্যক্ষ সাগর ঘোষসহ অনেকে।

নামযজ্ঞে অংশ নেওয়া ভক্তবৃন্দ ধানের শীষের বিজয়ের প্রত্যাশায় লিফলেট হাতে জয়ধ্বনি জানান। পরে কুলতিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন আলহাজ্ব আব্দুর রউফ। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি—কুলতিয়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আ. রউফ

আপডেট সময়: ০১:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫