আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

সূর্যোদয়ে ৩১ তোপধ্বনি, শ্রদ্ধা ও উৎসবে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
ভোর থেকেই শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মানুষের ঢল নামে। পার্কস্থ শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।
সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক এই আয়োজন উপভোগ করেন। সকাল সাড়ে ৯ টায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা স্টেডিয়াম ও সাতক্ষীরা সদর হাসপাতালে। সকাল সাড়ে দশটায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টা ৪৫ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য ও হস্তশিল্পের পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রদর্শনী স্থান পেয়েছে।
সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিজয় দিবস উপলক্ষে জেলার হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়া বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে, জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা শহরে একটি বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের যুববিভাগের আয়োজনে সকাল সাড়ে ১১টার দিকে বয়েজ স্কুল মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে; এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
অন্যদিকে, জেলার তালা, কলারোয়া, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জসহ সাতক্ষীরার সাতটি উপজেলায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

সূর্যোদয়ে ৩১ তোপধ্বনি, শ্রদ্ধা ও উৎসবে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময়: ০৪:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫