আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র পথে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিম। দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে স্পষ্ট জানিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হবে ২৮ ডিসেম্বর। এ প্রসঙ্গে আব্দুল আলিম বলেন, ওই দিন মনোনয়ন না পেলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশাকে সামনে রেখে ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি মনোনয়ন প্রত্যাশী। এখন যারা মনোনয়ন পেয়েছেন তারা চূড়ান্ত নন। সিদ্ধান্ত হবে ২৮ ডিসেম্বর। যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নেব। আমি উন্নয়ন রাজনীতিতে বিশ্বাসী এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠন ও জনপ্রতিনিধিত্ব—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আব্দুল আলিম। তিনি ১৯ বছর সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ১৭ বছর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। স্থানীয় সরকার পর্যায়ে লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা সাতবার নির্বাচিত হয়ে জনসমর্থনের শক্ত ভিত্তি গড়ে তুলেছেন।
তার এই ঘোষণায় সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি তার নির্বাচনী কৌশলে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র পথে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম

আপডেট সময়: ০৪:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫