আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

পুলিশ সুপারের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৩:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আলহাজ্ব আব্দুর রউফ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান। তিনি সাতক্ষীরা জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জেলার জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম তাঁর দক্ষতা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ সময় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম ধন্যবাদ জ্ঞাপন করে বলেন—জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও সমুন্নত রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে আলহাজ্ব মোঃ আব্দুর রউফের দুই পৌত্র সামির সোয়েব রাদমির এবং আব্দুল্লাহ আল সিয়াম উপস্থিত ছিলেন। তারাও নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

আলহাজ্ব আব্দুর রউফ সাক্ষাৎকে ‘সন্তোষজনক’ অভিহিত করে বলেন—জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে জেলা পুলিশ প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করতে তিনি সর্বদা প্রস্তুত। তিনি জেলার সকল রাজনৈতিক দল, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

পুলিশ সুপারের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময়: ০৩:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫