আজ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৪০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার সব প্রস্তুতি শেষ। শুক্রবার ভোরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও সময়সূচিতে পরিবর্তন এসেছে। দুপুর নাগাদ অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়তে পারে, তবে তা নিশ্চিত নয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এ ছাড়া নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় কাতার থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। এতে সময় লাগছে।

দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অ্যাম্বুলেন্সটি রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল, তবে বিকেলে তিনি কারিগরি সমস্যার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র বলছে, ত্রুটিযুক্ত অ্যাম্বুলেন্স মেরামত সম্ভব না হওয়ায় নতুনটি পাঠানোর সিদ্ধান্ত হয়। এটি ঢাকায় পৌঁছাতে আরও কয়েক ঘণ্টা লাগবে।

এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গে থাকতে পুত্রবধূ ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা আসছেন। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন চিকিৎসক দলের সদস্য ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মো. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। সঙ্গে থাকবেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, তারেক রহমানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক, একান্ত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার এবং এসএসএফের দুই সদস্য।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয় CCU–তে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারক করছে। চীন ও যুক্তরাজ্যের কয়েকজন বিশেষজ্ঞও বোর্ডে যোগ দিয়েছেন। তাদের সিদ্ধান্তেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

আপডেট সময়: ০৪:৪০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫