আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ হাইকোর্টের আদেশে ফিরলেন প্রধান শিক্ষক, তার কক্ষে তালা কার নির্দেশে? হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন মালেক গাজী চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম

সাতক্ষীরা–২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে গণরায় দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী গণসংযোগে তিনি এ আহ্বান জানান।

গণসংযোগে জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মী ও স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে গণসংযোগটি নির্বাচনী মিছিলে পরিণত হয়।

এ সময় শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি মাস্টার বদিউজ্জামান, ৫নং ওয়ার্ড আমীর প্রভাষক আব্দুল হান্নান, সেক্রেটারি প্রভাষক আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ ভোটারদের কেউ কেউ বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির শাসন দেখেছেন; এবার জামায়াত ক্ষমতায় এলে কেমন শাসনব্যবস্থা হবে, তা দেখতে আগ্রহী।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “নির্বাচিত হলে অবহেলিত সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলব। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী সাতক্ষীরাকে নতুনভাবে সাজানো হবে।”

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋণ, নিরাপদ পরিবেশ ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে। ভোটারদের তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

সাতক্ষীরা–২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ

আপডেট সময়: ০৬:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫