আজ রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

সরবরাহ সংকটে তেল না পেয়ে ভোগান্তি: প্রশাসনের দৃষ্টি প্রয়োজন

সাতক্ষীরায় সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে ফেলেছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পাওয়ায় মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোথাও সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে, আবার কোথাও তেল শেষ হয়ে যাওয়ার অজুহাতে পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশেষ করে শহরের কিছু গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে ইফতারের পর তেল বিক্রি বন্ধ করে দেওয়ার ঘটনা মানুষের মাঝে প্রশ্নের জন্ম দিয়েছে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, খুলনা ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না থাকায় তাদের স্টক শেষ হয়ে গেছে। তাই বাধ্য হয়েই সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি বিভিন্ন পাম্পে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ওজনে কম দেওয়া, তেল মজুদ রাখা বা দাম বাড়ানোর মতো অনিয়ম ঠেকাতে এসব অভিযান নিঃসন্দেহে প্রয়োজনীয় ও প্রশংসনীয়। তবে অভিযানের পরপরই কিছু পাম্পে তেল নেই বলে বিক্রি বন্ধ করে দেওয়ার বিষয়টি নতুন করে সন্দেহ ও উদ্বেগ তৈরি করেছে।

প্রশ্ন উঠছে এটি কি সত্যিই সরবরাহ সংকট, নাকি প্রশাসনিক নজরদারির কারণে কিছু অসাধু ব্যবসায়ী সাময়িকভাবে পাম্প বন্ধ রেখে পরিস্থিতি জটিল করে তুলছেন? যদি সত্যিই সরবরাহ কমে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এর সঠিক কারণ খুঁজে বের করে পরিস্থিতি স্বাভাবিক করা।
জ্বালানি তেল শুধু যানবাহনের জন্য নয়; এটি অর্থনীতি, পরিবহন ও দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এর সরবরাহে সামান্য বিঘ্নও সাধারণ মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলে।

এ অবস্থায় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট জ্বালানি কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, নিয়মিত তদারকি বাড়ানো এবং কোথাও কৃত্রিম সংকট তৈরি হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

সাতক্ষীরার মানুষ এখন একটি স্পষ্ট ব্যাখ্যা ও দ্রুত সমাধান প্রত্যাশা করছে—আসলে তেলের সংকট কেন, আর কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে?

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক

সরবরাহ সংকটে তেল না পেয়ে ভোগান্তি: প্রশাসনের দৃষ্টি প্রয়োজন

আপডেট সময়: ০৮:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬