আজ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন সাতক্ষীরার মাটিতে প্রথম ‘বাইকুনুর’ আঙুর চাষ, ১০ মাসেই বাম্পার ফলন বাঁশ ও গোবর সার কাণ্ডে স্ট্যান্ড রিলিজ সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি, বিপাকে উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীরা সাতক্ষীরায় ৭৬ শতাংশ নারীই ডিজিটাল প্ল্যাটফর্মে সহিংসতার শিকার এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ জাতির সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হবে না : ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, উপসহকারী প্রকৌশলীকে বদলি

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৫:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। আজ সোমবার বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৭ নভেম্বর নিজ অফিসের চেয়ারে বসে শফিকুলের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, শফিকুল ইসলাম প্রায় পাঁচ বছর ধরে নান্দাইল উপজেলা উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। ঠিকাদারদের বাড়তি সুবিধা দিয়ে তিনি টাকা নিতেন বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় গত ১৭ নভেম্বর ফেসবুকে তার ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। পরে ১৮ নভেম্বর সকালে বেশ কিছু ঠিকাদারকে নিয়ে উপজেলা এলজিইডি অফিসে সংবাদ সম্মেলন করে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কর্তৃপক্ষ তদন্ত করে শফিকুল ইসলামকে নান্দাইল থেকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলির ব্যবস্থা করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বদলি হওয়া উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে তার অফিসে গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কী কারণে বদলি করা হয়েছে, তা আমি জানি না। অফিসে আসিয়েন, তারপর কথা বলব।’ ঘুষের কারণে বদলি হয়েছেন কি না, জানতে চাইলে ফোন কেটে দেন শফিকুল ইসলাম।

বদলির সত্যতা নিশ্চিত করে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ্বাস বলেন, ‘গতকাল রোববার হেড অফিস থেকে শফিকুলকে বদলি করা হয়েছে, তবে কী কারণে বদলি করা হয়েছে, সেটি তো বলতে পারব না, সেটা প্রশাসনিক বিষয়।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, উপসহকারী প্রকৌশলীকে বদলি

আপডেট সময়: ০৫:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫